চট্টগ্রাম মহানগরীর ইপিজেড ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত পৌনে ৮টার দিকে সিইপিজেডের এক নম্বর সড়কে “ইউনিটি এক্সেসরিজ” নামে একটি কার্টন ফ্যাক্টরির তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে নগরীর বিভিন্ন ইউনিট থেকে ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিসের ৪ ইউনিটের ১৪টি গাড়ি আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় রাত সোয়া ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. জসিম উদ্দিন আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ইপিজেড, বন্দর, কেইপিজেড ও আগ্রাবাদ ইউনিটের ১৪টি গাড়ি কাজ করেছে।
তবে আগুনের সুত্রপাত কিভাবে হয়েছে তা জানাতে পারেন নি ফায়ার সার্ভিস।
কর্তৃপক্ষ বলছে বৃহস্পতিবার কারখানাটি বন্ধ ছিল। তাই কীভাবে আগুন লেগেছে তা এখন বলা সম্ভব নয়। এ ঘটনায় তদন্ত কমিটি হবে।