বুধবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত ১১টা ২৫ মিনিটে চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে থানাধীন সিএন্ডবি মোড় এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবীর।তিনি জানায়, সিএন্ডবি এলাকায় একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে।
