Tuesday, September 15

চট্টগ্রাম ছাদেকনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে নতুন বই বিতরণ অনুষ্ঠান

0

১ জানুয়ারী সোমবার বেলা বারোটায় চট্টগ্রামরে উত্তর ছাদেকনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শোভা রায়।

প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি (পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের চাচা) প্রবীণ লেখক ও গবেষক আলহাজ্ব ফজলুল গণি মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এস.এম.জামাল উদ্দিন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আনোয়ারুল আজিম চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, খোরশেদুল আলম চৌধুরী, ফয়সাল গণি মাহমুদ, মুছা মিয়া, শিরু আকতার, শহিদুল আলম চৌং, অভিভাবক আবুল বশর চৌধুরী, সহকারী শিক্ষক মোঃ আবদুর রহিম, সনি আকতার, লিপিকা রানী দাশ, ইফতেখার সাইমুন পারভেজ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, রাকিবুল আলম। পবিত্র গীতা পাঠ করেন মেঘনা রানী। প্রধান অতিথি ফজলুল গণি মাহমুদ, শিক্ষার্থীদের নতুন উদ্দীপনায় নতুন বই নিয়ে লেখাপড়ায় মনোনিবেশ করার জন্য আন্তরিক ভাবে আহ্বান জানান। তিনি শিক্ষক-শিক্ষিকা এবং অভিভাবকবৃন্দকে ছাত্র-ছাত্রীদের নিরক্ষরতা দূরীকরণে বিদ্যালয়ে ভর্তি করার উপর জোর দেন। পরে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.