Tuesday, August 18

চট্টগ্রাম দোকান কর্মচারী প্রতিনিধি ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে বেতন ও বোসানের দাবিতে ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি

0

চট্টগ্রাম দোকান কর্মচারী ফেডারেশন ও বৃহত্তর চট্টগ্রাম দোকান কর্মচারী প্রতিনিধি ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে দোকান কর্মচারীদের বকেয়া বেতন ও বোসানের দাবিতে নগরীর বিপনী বিতান (নিউমার্কেট) চত্বরে অবস্থান ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন রিয়াজউদ্দিন বাজার দোকান কর্মচারী সমিতির (১৩৪১) এর সাবেক সভাপতি ও চট্টগ্রাম দোকান কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, চট্টগ্রাম দোকান কর্মচারী প্রতিনিধি ঐক্য পরিষদের সভাপতি মো. আলমগীর, জহুর হকার্স মার্কেট দোকান কর্মচারী সমিতির সভাপতি মো. সাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ বড়–য়া, বিপণী বিতান দোকান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর, চিটাগাং শপিং কমপ্লেক্স দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি আফাজ উদ্দিন আবছার, তামাকমুন্ডি লেইন কর্মচারী সমিতির সভাপতি মো. বখতেয়ার, সাধারণ সম্পাদক মো. সালাহ উদ্দিন, লাকী প্লাজা কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর বেগ, মিমি সুপার মার্কেট দোকান কর্মচারী সমিতির সভাপতি মো. নূর এয়াছিন চৌধুরী, আখতারুজ্জামান সেন্টার দোকান কর্মচারী সমিতির সভাপতি খোকা, সাধারণ সম্পাদক মো. ইসমাইল, আসাদগঞ্জ হার্ডওয়্যার দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. ইলিয়াছ, সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট দোকান কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. রাসেল, মুরাদপুর মির্জারপুল কোকারিজ এন্ড এ্যালুমিনিয়াম কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবীর, আসাদগঞ্জ শুটকি দোকান কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. মাহাবুু, রাইফেল ক্লাব দোকান কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী, আমিন সেন্টার দোকান কর্মচারী সমিতির সভাপতি প্রভাষ ভৌমিক মানিক, স্যানমার দোকান কর্মচারী সমিতির সভাপতি আবু তোহেল, হাটহাজারী দোকান কর্মচারী সমিতির সভাপতি মো. ইলিয়াছ বাবুল, সিটি হকার্সলীগের সাধারণ সম্পাদক আজগর আলী, রেয়াজউদ্দিন বাজার দোকান কর্মচারী ঐক্যপরিষদের সভাপতি মো. নোমান, সাধারণ সম্পাদক মো. আক্তার। এতে আরো উপস্থিত ছিলেন, অনিল ধর, জনি ইসলাম, ফরহাদ আহমদ রুবেল, মহিউদ্দিন আহমেদ, মনছুর আলম, আজাদ হোসেন, মো. আলী, অরুন চৌধুরী, শহিদুল আলম, রাশেদ, মাহফুজ, শহিদুল ইসলাম চৌধুরী, মো. আবু আহমেদ আবু, মো. মিজান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ২ মাস যাবৎ করোনা ভাইরাসের কারণে দোকান প্রতিষ্ঠান বন্ধ থাকার প্রেক্ষিতে দোকান কর্মচারীগণ বেতন ও ঈদের বোনাস থেকে বঞ্চিত। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোকান কর্মচারীদের বেতন+বোনাস পরিশোধ করা না হলে সকল মার্কেট ও শপিং মলের দোকান মালিকদের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন হুশিয়ারী উচ্চারণ করেন। বক্তারা অতি সত্তর দোকান কার্মচারীদের বেতন, ভাতা ও বোনাস পরিশোধ করার উদাত্ত আহ্বান জানান।

চট্টগ্রাম দোকান কর্মচারী ফেডারেশন ও বৃহত্তর চট্টগ্রাম দোকান কর্মচারী প্রতিনিধি ঐক্য পরিষদের উদ্যোগে কর্মচারীদের বকেয়া বেতন ও বোনাসের দাবিতে নগরীর নিউমার্কেট চত্বরে অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়। এতে চট্টগ্রামের সকল বিপনি বিতান শপিং মল, মার্কেটের দোকান কর্মচারীর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন উপস্থিত নেতৃবৃন্দরা আগামী ২৫ রমজানের মধ্যে কর্মচারীদের বকেয়া বেতন ও বোনাসের জোর দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচির মাধ্যমে বৃহত্তর আন্দোলন করার হুশিয়ারী প্রদান করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.