চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দু’গ্রুপে সংঘর্ষে পুলিশসহ আহত-৩

0

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: শাটল ট্রেনের সিটে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে হয়েছে। এতে দুই পুলিশ ও এক ছাত্রলীগ কর্মী গুরুতর আহত হয়েছে।

শাটল ট্রেনবুধবার রাত সাড়ে ৮টায় নগর আওয়ামীলীগ সভাপতি মহিউদ্দিন চৌধুরীর অনুসারী গ্রুপ বিজয় ও সাধারণ সম্পাদক আ জ ম নাছির অনুসারী সিক্সটি নাইন গ্রুপের মধ্যে এই সংঘর্ষ হয়।

সংঘর্ষ চলাকালে ছাত্রলীগ কর্মী যোবায়েরকে ধারালো দা দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে বলে জানাগেছে। এঘটনায় দুই পুলিশ সদস্য ইটের আঘাতে আহত হয়।

হাটহাজারী থানার ওসি বেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিত এখন শান্ত আছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.