মীরসরাই উপজেলার ১৫নং ওয়াহেদপুর ইউনিয়নের নিজামপুর পুরাতন রেল স্টেশনের সামনে চট্টগ্রামমুখী মালবাহী ট্রেনের একটি বগির চার চাকা লাইনচ্যুত হয়েছে।
রোববার (৩ ডিসেম্বর) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, চট্টগ্রামমুখী মালবাহী ট্রেনটি ওয়াহেদপুরের নিজামপুর এলাকায় আসলে হঠাৎ ট্রেনের একটি বগির চাকা রেললাইন থেকে সটকে পড়ে লাইনচ্যুত হয়ে পড়ে। তবে এত হতাহতের ঘটনা ঘটেনি।
পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, মালবাহী রেলগাড়ীর ইঞ্জিনের সাত নম্বর বগির সামনের ৪টি চাকা লাইনচ্যুত। বর্তমানে ডাউনলাইনের সকল ট্রেনে আপলাইনের মধ্য দিয়ে চলাচল করবে এবং কুমিল্লা জেলার লাকসাম থেকে রিলিপ ট্রেন আসলে মালবাহী রেলগাড়ির চাকা উদ্বার কাজ শুরু হবে।