চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় মোট ১১৮ জন রোগীর নমুনা পরিক্ষা করে ১২ জনের রিপোর্ট করোনা পজেটিভ এসেছে। এর মধ্যে ১১ জন চট্টগ্রামে একজন নোয়াখালীর বাসিন্দা। নতুন শনাক্ত হওয়া এই ১১ জনসহ চট্টগ্রামে করোনা পজিটিভ রোগীর সংখ্যা একলাফেই গিয়ে দাঁড়ালো ২৭ জনে।
আজ মঙ্গলবার রাত ১০টায় এ তথ্য জানান চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির।
চট্টগ্রামে ১১ জনের মধ্যে নগরীর সাগরিকার ৪ জন, সাতকানিয়ার ৫ জন, ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন ১জন এবং পাঁচলাইশ আবাসিক এলাকার ১জন রয়েছেন।
এনিয়ে চট্টগ্রামে মোট ২৮ জনের শরীরেকরোনা ভাইরাসের আলামত মিলেছে। নোয়াখালীর একজন সহ।