Thursday, August 27

চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণে ৭ জনের মৃত্যু

0

চট্টগ্রামের পাথরঘাটায় গ্যাস লাইন বিস্ফোরণে ভবনের দেওয়াল ধসে সাতজন মারা গেছে। মারাত্মক আহত অবস্থায় আরো ২৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। আজ রবিবার সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

হাসপাতাল সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে ৬ জন পুরুষ ও একজন শিশু রয়েছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

কোতোয়ালী থানার পরিদর্শক তদন্ত মো. কামরুজ্জামান জানান, নগরীর পাথরঘাটা এলাকায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ঘটনাস্থলেই পাঁচজন মারা যান। এসময় দগ্ধ হন অন্তত ১৩ জন। দগ্ধদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.