Friday, July 31

চট্টগ্রামে ছিনতাইকারী ৬ সদস্য অস্ত্রসহ গ্রেফতার

0

বন্দর নগরী চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট পোস্তারপাড় জামে মসজিদের মূল ফটকের বিপরীতে আছমা খাতুন সিটিকর্পোরেশন স্কুলের প্রবেশের গলির মুখ এলাকা হতে ৫টি ছুরি ও ১টি লোহার রডসহ ৬ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।

গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলেন, ১) মোঃ বাদশা (২৪), পিতা-শামছুল আলম, মাতা-মৃত জুলি আক্তার, সাং-কোলগাঁও এন্দু মিয়ার বাড়ি, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-বিআরটিসি বয়লার এভিনিউ কলোনী, হিরণ এর ভাড়াটিয়া, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম, ২) মোঃ জামাল (৩২), পিতা-মৃত নুরুল ইসলাম, মাতা-মৃত জুঁই বেগম, সাং-ঝর্ণাপাড়া, কাঁচা রাস্তা, জামালের বাড়ি, থানা-ডবলমুরিং, জেলা-চট্টগ্রাম, ৩) মোঃ কালু শেখ (২৬), পিতা-মজিবুর রহমান শেখ, মাতা-মৃত হাদিয়া বেগম, সাং-আকিদা তালুকদার বাড়ি, থানা-মোকছেদপুর, জেলা-গোপালগঞ্জ, ৪) মোঃ মুন্না (২৭), পিতা-ছলিম খাঁ, মাতা-গুলজার বেগম, সাং-আকিদা মিয়া বাড়ি, থানা-মোকছেদপুর, জেলা-গোপালগঞ্জ উভয়েই বর্তমানে-পশ্চিম মাদারবাড়ি কমার্স কলেজের মহিলা হোস্টেলের পিছনে, রোকনের কলোনী, থানা-ডবলমুরিং, জেলা-চট্টগ্রাম, ৫) মোঃ আলাউদ্দিন (৪৫), পিতা-মোঃ ইদ্রিস মিয়া, মাতা-মহিমা খাতুন, সাং-রামেশ্বপুর, পানবেপারীর বাড়ি, থানা-কবিরহাট, জেলা-নোয়াখালী , বর্তমানে-তুলা পুকুর পাড়, কামালের ভাঁড়া ঘর, লালখান বাজার, থানা-খুলশী, জেলা-চট্টগ্রাম, ৬) মোঃ সোহেল (২৭), পিতা-মোঃ ইকবাল, মাতা-হোসনেয়ারা বেগম, সাং-এনায়েত বাজার, বাটালী রোড, এয়াকুব মঞ্জিল, কোতোয়ালী, চট্টগ্রাম।

গত ১৮ জুন রবিবার দিবাগত রাত ১২.৪৫ ঘটিকায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা বিভাগের অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) জনাব এএএম হুমায়ুন কবীরের নেতৃত্বে পুলিশ পরিদর্শক জনাব প্রিটন সরকার, এসআই/মোঃ মোজাম্মেল হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং থানাধীন দেওয়ানহাট পোস্তারপাড় জামে মসজিদের মূল ফটকের বিপরীতে আছমা খাতুন সিটিকর্পোরেশন স্কুলের প্রবেশের গলির মুখের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবত চট্টগ্রাম মহানগর ও আশপাশ এলাকায় ছিনতাই, দস্যুতা করিয়া আসিতেছিল বলিয়া স্বীকার করে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নিউ মার্কেট, রিয়াজ উদ্দীন বাজার, আগ্রাবাদ, চৌমুহনী, টেরী বাজার ও অলংকার বাস স্ট্যান্ড এলাকায় ছিনতাই করে। ধৃত আসামীদের বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় একাধিক ছিনতাই মামলা রয়েছে বলে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায়।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.