Sunday, November 8

চট্টগ্রামে জাতীয় হেল্প ডেস্ক “৯৯৯” এর কার্যক্রম সম্পর্কে মতবিনিময় সভা অনুষ্ঠিত

0

গতকাল সকাল ১১টার দিকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম রেঞ্জ কর্তৃক আয়োজিত দামপাড়া পুলিশ লাইন্স মাল্টিপারপাস সেডে জাতীয় হেল্প ডেস্ক “৯৯৯” এর কার্যক্রম সম্পর্কে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় জনসাধারণের নিকট যাতে দ্রুত পুলিশি সেবা পৌছে দেওয়া যায় তার উপর বিভিন্ন মতামত ব্যক্ত করা হয়। জরুরী মুহুর্তে পুলিশি সহায়তার জন্য “৯৯৯” নাম্বারে ফোন করার জন্য জনসাধারণের কাছে আহবান করা হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ ইকবাল বাহার, বিপিএম,পিপিএম, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি জনাব এস এম মনির-উজ-জামান, বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব দেবদাস ভট্টাচার্য্য, অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) জনাব মাসুদ-উল-হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম ও অপারেশন) জনাব সালেহ্ মোহাম্মদ তানভীর, পিপিএম-সেবা, চট্টগাম রেঞ্জ অতিঃ ডিআইজি কুসুম দেওয়ান, চট্টগ্রাম রেঞ্জের সকল জেলার পুলিশ সুপারগণ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সকল উপ-পুলিশ কমিশনারগণ, চট্টগ্রাম রেঞ্জ ও মেট্রোপলিটন পুলিশের সকল থানার অফিসার ইনচার্জগণ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.