Monday, August 10

চট্টগ্রামে ট্রাকচাপায় প্রাণ গেল প্রাইভেটকারের চার যাত্রীর

0

চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।আজ সোমবার (২১ মার্চ) ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের দোহাজারি থানার ওসি সিরাজুল হক।
নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মো. হারুন। বয়স আনুমানিক ৩০ বছর। হারুনের বাড়ি লোহাগাড়া উপজেলায়। তবে অন্যদের পরিচয় এখনো জানা যায়নি।

ওসি সিরাজুল হক গণমাধ্যমকে জানান, ভোর সাড়ে ৫টার দিকে কক্সবাজারমুখী প্রাইভেটকারটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা ডাম্প ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে গাড়িতে থাকা পাঁচজনের মধ্যে চারজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, হারুনের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে মরদেহ শনাক্ত করেন। তারা হারুনের সহযাত্রীদের চিনতে পারেননি।তবে ওই গাড়ির আরোহীরা কোথায় যাচ্ছিলেন বা তারা একে অন্যের পরিচিত কি না- সেসব কিছু জানা যায়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.