নিজস্ব প্রতিবেদকঃ ট্রাফিক উত্তর অফিসে আজ(বুধবার) ডিসি ট্রাফিক উত্তর জয়নুল আবেদীনের সভাপতিত্বে এসি ট্রাফিক উত্তর আসিফ মাহমুদ গালিবের সঞ্চালনায় মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
এখানে উপস্থিত ছিলেন এডিসি ট্রাফিক উত্তর কীর্তিমান চাকমা, টি অ্যাডমিন মোঃ কামাল হোসেন, টি আই মোহরা মোঃ কামরুজ্জামান রাজ, টি আই মুরাদপুর উত্তম কুমার দেবনাথ, টি আই খুলসী মোঃ আব্দুস সবুর, টি আই বহদ্দারহাট বিপুল পাল, টি আই বায়েজিদ মোঃ আলমগীর হোসেন এবং উত্তর বিভাগের অন্যান্য সদস্যবৃন্দ।
জানুয়ারী মাসের টিআইদের সার্বিক কর্মদক্ষতা মুল্যায়নে প্রথম স্থান অধিকার করেন টি আই আলমগীর হোসেন, বিশেষ মুল্যায়ন পুরস্কার পান টি আই প্রশাসন মোহাম্মদ কামাল উদ্দিন, সহকারী পুলিশ কমিশনার আসিফ মাহমুদ গালিব, অতিঃ উপ পুলিশ কমিশনার কীর্তি মান চাকমা।
সার্জেন্টদের মধ্যে ১ম স্থান অর্জন করেন সার্জেন্ট মোহাম্মদ মাসুদ রানা, ২য় স্থান অর্জন করেন সার্জেন্ট মোঃ শাহিন মিয়া, ৩য় স্থান অর্জন করেন সার্জেন্ট মোহাম্মদ সাদিকুর রহমান, ৪র্থ স্থান অর্জন করেন সার্জেন্ট আশিকুর রহমান আবির, ৫ম স্থান অর্জন করেন সার্জেন্ট কামরুল আজিম, ৬ষ্ঠ স্থান অর্জন করেন সার্জেন্ট মোহাম্মদ জাকির হোসেন ৭ম স্থান অর্জন করেন মোস্তফা কামাল।