Thursday, September 3

চট্টগ্রামে বন্দরে কাভার্ড ভ্যান চাপায় ২ পথচারী নিহত

0

চট্টগ্রামে বন্দরে কাভার্ড ভ্যান চাপায় দুই পথচারী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে নগরের সিইপিজেড মোড়ে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

বন্দর থানার ওসি মহিউদ্দির মাহামুদ জানান, সকাল ৭টার দিকে নগরের সিইপিজেড মোড় এলাকায় একটি কাভার্ডভ্যান উল্টে ওই দুই পথচারীকে চাপা দেয়। এতে তারা গুরুতর আহত হন।
তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হলে কতব্যরত চিকিৎসক দুজনকেই মৃত্যু ঘোষণা করেন। নিহতদের মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.