Sunday, September 20

চট্টগ্রামে বাসের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু

0

চট্টগ্রামে বাসের ধাক্কায় শামীম আহমেদ (৫০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল সাড়ে ১০টায় তার মৃত্যু হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) জহিরুল ইসলাম জানান, সোমবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে আহত শামীম আহমদকে হাসপাতালে নিয়ে আসেন কয়েকজন ব্যক্তি। তারা জানায়, চট্টগ্রাম-কক্সবাজার আরাকান মহাসড়কের সাতকানিয়ার মিঠাছড়া এলাকায় দ্রুতগামী এক বাসের ধাক্কায় শামীম আহমেদ গুরুতর আহত হয়ে সড়কের উপর পড়ে যায়। পরে তারা দ্রুত উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।

তিনি আরও বলেন, হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় ১০টার দিকে শামীম আহমদ মারা যান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.