Tuesday, November 3

গ্রেফতার এক পাচারকারী
চট্টগ্রামে সরকারী স্টিকার যুক্ত গাড়ী থেকে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

0

চট্টগ্রামের কর্ণফুলী থানার ফকিরন্নির হাট এলাকায় অভিযান চালিয়ে ভিআইপি ফ্লাগ স্টান্ডসহ সরকারি স্টিকারযুক্ত পাজারো জিপে তল্লাশী চালিয়ে ৫০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এসময় সরকারি স্টিকারযুক্ত পাজারো জিপসহ জসিম উদ্দিন নামে এক ইয়াবা পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রবিবার বিকাল পৌনে ৪টার দিকে ডিবি(বন্দর) এ বিশেষ অভিযান পরিচালনা করে। বিষয়টি নিশ্চিত করে সিএমপির গোয়েন্দা ইন্সপেক্টর মোহাম্মদ মহসীন অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন-সরকারী স্টিকার ও ভিআইপি ফ্লাগ স্টান্ড লাগিয়ে ইয়াবার চালান পাচার হওয়ার খবর পেয়ে ডিবির একটি টিম অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে।

পুলিশের চোখ ফাঁকি দিতে ব্যাক্তি মালিকানাধীন গাড়িতে ফ্ল্যাগ স্ট্যান্ড ও সরকারী স্টিকার লাগিয়েছে চক্রটি। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.