নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের ওয়ারলেস কলোনী তালতলী এলাকায় দেলু ড্রাইভারের বাড়ির শাহাদাত হোসেন(১৭) নামের এক যুবক মারামরির ঘটনায় আহত হয়।
মেডিকেলের বেডে থাকা আহত শাহাদাত হোসেন বলেন, গত ১২ জুলাই ২০২৪ ইং তারিখে আমাদের পাশ্ববর্তী বসবাসকারী কামাল নামের একজন অটো রিকসা চুরি করে বলে বলাবলি হয়। এলাকার পাশ্ববর্তী মানুষ হিসাবে উনাকে পূর্ব থেকেই চিনতাম। এলাকায় অনেকে তাকে অটো রিকসা চোর সন্দেহ করে। আমি এই তথ্য অন্য মানুষদের বলেছি সন্দেহে সে ও তার ভাগিনাসহ প্রায় ৫জন আমাকে মারধর করে। আমি কাউকে বলি নাই বললেও সে আমাকে কিল ঘুসি মারতে থাকে। এক পর্যায়ে কামাল দামার উল্টোদিক দিয়ে আমার হাতে ও কপালে আঘাত করে এতে আমি আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ি। এলাকার কয়েকজন এগিয়ে এসে আমাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে নিয়ে আসে। আজ চারদিন ধরে আমি হাসপাতালে ভর্তি আছি। আমার হাতের অবস্থা খুবই খারাপ। এখন আমি আয়রোজগারও করতে পারবোনা।
শাহাদাতের মা আছমা বেগম বলেন, ওর ভাগিনাসহ পাচজন মিলে আমার ছেলেকে মেরেছে। সে গুরুতর আহত হলে আমার হাতে মেডিকেলের চিকিৎসা করার টাকা ছিলনা। পরে আমার বোন থেকে টাকা নিয়ে মেডিকেল নিয়ে গেছি। আজকে চারদিন ধরে মেডিকেলে ছেলের চিকিৎসায় আছি। কিন্তু আমাদের নিরাপত্তার জন্য আমি কোর্টে মামলা করবো।
এ বিষয়ে কামালের মুঠোফোনে ফোন করা হলে সে বলে, আমি কোন চুরির সাথে জড়িত নই। মুলত মারামারি হয়েছে আমার ভাাগিনার সাথে। বিষয়টা নিয়ে আমরা উভয় পক্ষ থানায় অভিযোগ করেছি। থানা আমাদের উভয় পক্ষকে ডেকে উভয় পক্ষের সম্মতিক্রমে মিমাংসা করা দিয়েছে।