লোহাগাড়া প্রতিনিধিঃ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় দরবেশহাট রোডস্থ ফোরকান টাওয়ারে এক পুত্র সন্তানের জননী হাঁসনাহেনা বিউটি নামে এক গৃহবধু নিহত হন।
উপজেলা সদরের দরবেশহাট সওদাগর পাড়ার জাফর আহামদের (সারগম ভিডিও) এর কন্যা বলে জানা যায়। নিহত গৃহবধু হাসনাহেনা উপজেলা সদর ফোরকান টাওয়ারে ভাড়া বাসায় স্বামী, শ্বাশুড়ী, দেবর, ননদের সাথে থাকতো। প্রেমের সম্পর্কে দেড় বছর পুর্বে তাদের বিয়ে হয়। সংসারে ২১ দিনের এক পুত্র সন্তান রয়েছে বলেও জানা যায়।
স্থানীয়রা জানান, নিহত গৃহবধু বিউটি মারা যাওয়ার পর মঙ্গলবার বিকেল ৪টায় গোপনে দাফন করার জন্য রশিদার ঘোনা এলাকায় নিয়ে গেলে নিহতের পিতা দরবেশহাট এলাকার বাসিন্দা যুবলীগ নেতা জাফর আহামদ জানতে পারলে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছে লোকজন সাথে নিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
লাশ থানায় নিয়ে আসার পর পরই নিহতের স্বামী সাকিবকে লোহাগাড়া থানা পুলিশ আটক করে।নিহতের স্বামী মোহাম্মদ সাকিব উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের রসিদেরঘোনা নামক এলাকার দেরাজ মিয়ার পুত্র।
নিহতের চাচা মহিউদ্দিন জানান, এক বছর পূর্বে তারা দুই জন প্রেমের টানে বাধা পড়ে এবং তাদের মধ্যে বিয়ে হয়। বিয়ের কিছু দিন পর থেকে সাকিল নানা ভাবে নির্যাতন করত হাঁসনাহেনার উপর। তিনি আরও বলেন তার ভাতিজি হাসনাহেনাকে স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন মিলে হত্যা করেছে। এই জন্য তাদেরকে না জানিয়ে তাড়াহুড়া করে লাশ দাফনের প্রস্তুতি নিচ্ছিল।
নিহতের স্বামী সাকিবের সাথে থানায় দেখা করলে সে জানায়, প্রায় সময় তাদের ঝগড়া লেগে থাকত। ঘটনার দিন আগেও তাদের ঝগড়া হয়। ঘটনার দিন সকালে বাসা থেকে বের হয়ে পড়েন। এর কিছুক্ষণ পর তার স্ত্রী বিউটি তাকে ফোন করে বলেন, সে হারপিক খেয়েছেন। তাৎক্ষনিক সে বাসায় এসে বিউটিকে গাড়িতে করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখাইনেই মৃত্যু বরণ করেন গৃহবধু বিউটি।
তবে হাসনাহেনার চাচা মহিউদ্দিন বলেন, তারা প্রতিবেশির মারফতে নিহতের খবর পায়, তখন তারা লোহাগাড়া থানার পুলিশকে সাথে নিয়ে বড়হাতিয়ার রসিদারঘোনা এলাকার স্বামীর বাড়ির থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, লাশটি বর্তমানে থানায় রয়েছে এবং সাকিলকে গ্রেফতার করেছে । লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। তদন্তের সাপেক্ষে আসামির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।