চট্টগ্রামের শেরশাহ কলোনীতে জরিনা বেগমের আকস্মিক মৃত্যুতে এলাকায় চলছে চরম উত্তেজনা ও বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ

0

কাজী মাহদী কবির: চট্টগ্রামের বায়েজিদের শেরশাহ কলোনী এলাকায় পারিবারিক কলহের জের ধরে গতকাল রবিবার জরিনা বেগমের (৪০) আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় চলছে চরম উত্তেজনা ও আতঙ্ক । নিহত জরিনা বেগম ভোলার চরপেশন থানার মোহাম্মদ হোসেন এর মেয়ে। 
নিহত জরিনা বেগমের পিতা মোহাম্মদ হোসেন প্রতিবেদককে বলেন, আমার মেয়েকে তার স্বামী সাইফুল ইসলাম শেখ পরিকল্পিত ভাবে হত্যা করেছে। তার স্বামী সাইফুল ইসলাম শেখ জরিনা বেগমের গলায় গামছা পেচিয়ে হত্যা করেছে । তিনি আরো বলেন, সে গোপনে ফরিদা আক্তার নামে সম্প্রতি আরেকটি মেয়েকে বিবাহ করে। ঐ মেয়েটির প্ররচনায় সে কারণে অকারণে আমার মেয়েকে অনেক দিন ধরে অমানবিক নির্যাতন করত। গত তিন দিন আগে আমার মেয়ে তার তৃতীয় বিবাহের বিষয়টি নিয়ে তার স্বামী সাইফুল ইসলাম কে প্রশ্ন করলে কথা কাটাকাটির এক পর্যায়ে নির্যাতন চালায় । আমার মেয়ে প্রতিবাদ করলে তার গলায় গামছা পেচিয়ে শ্বাস রোধ করে আমার প্রাণের টুকরা মেয়েকে হত্যা করে।

বায়েজিদ থানার এস আই আইয়ুব কে মঠোফোনে প্রশ্ন করা হলে ন্যাশনাল নিউজ টুয়েন্টিফোর বিডিকে তিনি মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তবে হত্যার বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানান। এই নিয়ে জরিনার স্বামীকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে।  যার নাম্বার ২৯/১৭।
এদিকে আজ (সোমবার) বিকেল ৩টার দিকে জরিনা বেগম হত্যার প্রকৃত বিচারের দাবীতে এলাকা বাসী ও চিটাগাং এশিয়ান এ্যাপারলেস লিঃ এর সকল শ্রমিকদের সমন্নয়ে বায়েজিদ থানার সামনে বিক্ষোভ সমাবেশ করে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.