কাপ্তাই প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই উপজেলাধীন চন্দ্রঘোনা থানা পুলিশ অভিযান চালিয়ে ৭১০পিচ ইয়াবা ট্যাবলেটসহ কারবারিকে গ্রেপ্তার করেছে। সোমবার দুপুর আড়াইটায় থানার এসআই মো.মকবুল ও ফোর্সসহ ২নং রাইখালী ইউনিয়ন কাজীপাড়া সাকিনস্থ টেকের মোড় হতে মো.জুয়েল(৩০)কে গ্রেপ্তার করা হয়।
আসামি ২ নং রাইখালী ইউনিয়ন ৩ নং ওয়ার্ডের লেমুছড়ি পাড়ার মো. ইসমাইল ছেলে। চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনছারুল করিম জানান থানা পুলিশ গোপন সংবাদ পেয়ে আসামিকে ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। আসামির বিরুদ্বে মাদক আইনে মামলা করে রাঙ্গামাটি আদালতো সোর্পদ করা হয়েছে।