কাপ্তাই প্রতিনিধিঃ রাঙ্গামাটি চন্দ্রঘোনা থানা পুলিশ অভিযান চালিয়ে পরোয়ানায়ভূক্ত ২আসামিকে গ্রেপ্তার করেছে। রবিবার (১ডিসেম্বর) চন্দ্রঘোনা থানার এএসআই অশোক শীল,এএসআই মীর মো.মনির হোসেন ফোর্সসহ চন্দ্রঘোনা এলাকায় অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন মামলা পরোয়ানাভূত আসামি মো.আবু তালেব সাদ্দাম(২৮)পিতা আঃসালাম ও মহসিন গাজী (২৮)পিতা কুদ্দুস গাজীকে গ্রেপ্তার করা হয়।
চন্দ্রঘোনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহজাহান কামাল (ওসি) জানান রাঙ্গামাটি জেলা পুলিশ সুপারের দিক নির্দেশনায় আসামিদের গ্রেপ্তার করা হয়। এবং রাঙ্গামাটি আদালতে সোপর্দ করা হয়েছে।