চন্দ্রঘোনা-রাইখালী ৫দিনপর ফেরি চলাচল স্বাভাবিক , স্বস্তি ফিরেছে সকলের মাঝে

0

কাপ্তাই প্রতিনিধিঃ রাঙামাটির কাপ্তাই উপজেলায় চন্দ্রঘোনা-রাইখালী ফেরি চলাচল ৫দিনপর যাতায়াত স্বাভাবিক হয়েছে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোর ৬টা থেকে । এর আগে কাপ্তাই বাঁধের পানি ছাড়ার ফলে কর্ণফুলী নদীর তীব্র স্রোতে ৪ থেকে ৫ দিন বন্ধ ছিল ফেরি চলাচল। বর্তমানে কাপ্তাই হ্রদের পানির পরিমাণ কিছুটা কমে আসায় কর্ণফুলী নদীর স্রোত কিছুটা কমেছে।ফলে চন্দ্রঘোনা-রাইখালী ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।ফেরি চলাচল ৫দিন বন্ধ থাকায় সকল ধরনে ব্যবসা-বানিজ্য ধস নামে।ফেরি চালু হওয়াতে সকলের মাঝে স্বস্তি ফিরে আসে। ফেরি কতৃপক্ষের ইজারদার মো. শাহজাহান জানান, কাপ্তাই বাঁধের গেইটে পানি ছাড়ার ফলে কর্ণফুলী নদীর তীব্র স্রোতে গত ৪-৫ দিন বন্ধ রাখা হয়েছিল ফেরি চলাচল। বর্তমানেও নদীতে স্রোত আছে। তবে যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে ফেরি চলাচল বৃহস্পতিবার সকাল পুনরায় স্বাভাবিক করা হয়েছে। সওজ রাঙামাটি নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা জানান, বৃহস্পতিবার সকাল থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। যার ফলে রাঙামাটির সাথে বান্দরবান এবং রাজস্থলীর গাড়ি চলাচল যাতায়াত পুনরায় চালু হলো।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.