Tuesday, September 29

চবিতে অনির্দিষ্টকালের অবরোধ: শিক্ষক বাস-শাটল ট্রেন বন্ধ

0

চবি শিক্ষককে কারাগারে প্রেরণের প্রতিবাদে চবি ছাত্রলীগের একাংশের ডাকা অনির্দিষ্টকালের অবরোধের প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে ছেড়ে যায়নি শহরগামী কোন শিক্ষক বাস।

অন্যদিকে শহর থেকে ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসেনি কোন ট্রেন। সকাল সাড়ে ৭ টার ট্রেন বটতলী থেকে ঝাউতলা স্টেশনে আসলে তা আটকে দেয় অবরোধকারীরা।

পরিবহন দপ্তর সূত্রে জানা যায়, অবরোধকারীরা ভোর ৪ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে তালা দেয় এবং তালা জ্বালিয়ে বিক্ষোভ করে।এতে ক্যাম্পাসের উদ্দ্যেশ্যে কোন বাস ছেড়ে যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় পরিবহন দপ্তরের প্রশাসক প্রফেসর ড. শফিউল আযম।তিনি জানান, অবরোধের কারনে বিশ্ববিদ্যালয় থেকে কোন শিক্ষক বাস ছাড়েনি।

এদিকে শাটল ট্রেন আটকে দেয়ার বিষয়ে জানতে ষোলশহর রেলওয়ে স্টেশন মাষ্টার শাহাব উদ্দীন জানান, অবরোধকারীরা সকাল সাড়ে ৭ টার ট্রেন ঝাউতলায় আটকে দিয়েছে।এছাড়া সকাল ৮ টার ট্রেনও বটতলী থেকে ছাড়ে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.