সম্পর্কের পুনঃনির্মাণ ও সমৃদ্ধির দিকে ধাবমান এ প্রতিপাদ্যকে ধারণ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) অনুষ্ঠিত হচ্ছে দুদিন ব্যাপী ‘ন্যাশনাল ক্যাম্পাস জার্নালিজম ফেস্ট-২০১৯’। চট্টগ্রাম সাংবাদিক সমিতির (চবিসাস) আয়োজনে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্মরত ক্যাম্পাস সাংবাদিকদের নিয়ে দুদিনব্যাপী উৎসবটি চলবে আগামী ১৮ ও ১৯ মার্চ পর্যন্ত। এতে দেশের ২৩ টি স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের ২৭ টি সংগঠনের প্রায় আড়াই শতাধিক সাংবাদিক প্রতিনিধি অংশ নিয়েছে।
দুই দিনব্যাপী এই উৎসবের প্রথম দিন আজ সোমবার ১৮ মার্চ অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং দ্বিতীয় দিন বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। প্রথম দিনে ছিলো আনন্দ শোভাযাত্রা, উদ্বোধনী অনুষ্ঠান, সাংবাদিকতা বিষয়ক লার্নিং সেশন, ক্যাম্পাস ট্যুর, এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক আলী আজগর চৌধুরী,প্রক্টর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এবং অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সৈয়দ বাইজিত ইমন, সভাপতি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি। শুভেচ্ছান্তে ছিলেন আব্দুল্লাহ আল ফয়সাল, সাধারণ সম্পাদক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।
সকাল সাড়ে ১০ টা দিকে শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের পর্দা উঠেছে পরে ব্যবসায় প্রশাসন অনুষদ মিলনায়তনে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এরপর বেলা ১২.৩০ থেকে সাংবাদিকতা বিষয়ক লার্নিং, মধ্যহ্নভোজ, অনুষ্ঠিত হয়েছে। এরপর বিকাল সাড়ে ৪ ৩০ টা থেকে বিশ্ববিদ্যালয়ের জারুলতলায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। এতে দেশসেরা ব্র্যান্ড দল শিরোনামহীনের পরিবেশনা থাকবে। এছাড়াও আদিবাসী নৃত্য, আবহ সঙ্গীত, বিশ্ববিদ্যালয়ের ভিত্তিক ব্র্যান্ড বগিবাজের পরিবেশনায় ঐতিহ্যবাহী শাটলের গান।
পরদিন ১৯ মার্চ কক্সবাজারের সাংস্কৃতিক কেন্দ্রে সকাল ১০টায় শুরু হবে দ্বিতীয় দিনের অনুষ্ঠান। এতে দুইটি লার্নিং সেশন, সম্মাননা, ক্যাম্পাস প্রতিনিধিদের মত-বিনিময়, কক্সবাজার ট্যুর ও সমাপনী অনুষ্ঠান। এতে কক্সবাজারের স্থানীয় সংসদ সদস্য উপস্থিত থাকার কথা রয়েছে। এছাড়া বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী উপস্থিত থাকার করা রয়েছে।
লার্নিং সেশন পরিচালনার করবেন- ইন্ডিপেন্ডেন্ট টিভির এক্সিকিউটিভ এডিটর খালেদ মহিউদ্দীন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি এবং জিটিভি ও সারাবাংলা ডট নটের এডিটর ইন চীফ সৈয়দ ইশতিয়াক রেজা, চ্যানেল টুয়েন্টিফোরের আঞ্চলিক সম্পাদক কামাল পারভেজ, সময় টেলিভিশনের সিনিয়র রিপোর্টার এহসান জুয়েল। এছাড়াও কমিউনিটি রেডিও শীর্ষক একটি প্রেজেন্টেশন থাকবেন বিএনএনআরসির প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম বজলুর রহমানের। পুরো আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে থাকছে প্রাণ আপ। এছাড়া পার্টনার হিসেবে থাকছে কেএসআরএম, বিএনএনআরসি।