Friday, November 13

চলে গেলেন এসি/ডিসি ব্যান্ড তারকা ম্যালকম ইয়ং

0

ব্যান্ড সঙ্গীতের শ্রোতাদের মাঝে নন্দিত ব্যান্ড এসি/ডিসি। আশির দশক থেকে শুরু করে প্রায় দুই প্রজন্ম সুর আর ঝংকারে এই গানের দলটি মাতিয়ে রেখেছিলো রক গান প্রেমীদের। গত রোববার মারা গেলেন ব্যান্ডটির স্রস্টা ও গিটারিস্ট ম্যালকম ইয়ং।

প্রায় ৩ বছর ধরে ডিমনেশিয়া রোগের সাথে যুদ্ধ করে অবশেষে ৬৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ম্যালকম। তার মৃত্যুতে শোকাহত রক এন্ড রোল দুনিয়া। শোক জানিয়েছে মেটালিকা, গানস এন্ড রোজ, লিনকিন পার্কসহ অন্যান্য জনপ্রিয় ব্যান্ডগুলো। সেইসঙ্গে হলিউডের অনেক তারকাও এই সংগীত কিংবদন্তির প্রয়াণে শোক প্রকাশ করেছেন।

ম্যালকম ইয়ং ও অংগাস ইয়ং এই দুই ভাইয়ের হাত ধরেই গড়ে উঠেছিলো জনপ্রিয় এই রকব্যান্ডটি। ১৯৭৩ সালে কার্যক্রম শুরু করে এসি/ডিসি। বিশ্বব্যাপি ২০০ মিলিয়ন অ্যালবাম বিক্রি করে ‘বেস্ট সেলিং’ অ্যালবামের তালিকায় আছে দ্বিতীয় স্থানে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.