Thursday, September 17

চাঁদপুরে ট্রাকচাপায় বাবা ও ছেলেসহ তিনজন নিহত

0

সোমাবার ভোরে উপজেলার চাঁদপুর-কুমিল্লা সড়কের বাকিলা নামকস্থানে ট্রাকচাপায় অটোরিকশায় থাকা বাবা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন।এ সময় আহত হয়েছে দুজন।

নিহতরা হলেন- শাহারাস্তি উপজেলার উয়ারুক গ্রামের পাটোয়ারি বাড়ির এলেন (৪৮), ছেলে এমরান (২৫) ও সুরসই গ্রামের আবু সুফিয়ান (৩৫)।

হাজীগঞ্জে থানার ওসি আলমগীর হোসেন রনি জানান, ভোরে একটি সিএনজিচালিত অটোরিকশায় পাঁচজন উয়ারুক থেকে চাঁদপুর যাচ্ছিলেন। এ সময় হঠাৎ চাঁদপুরের দিক থেকে আসা একটি ট্রাক ওই অটোরিকশাকে চাপ দেয়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলেসহ তিনজন নিহত হন।

চালকসহ দুজন গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থাও আশঙ্কাজনক। ঘাতক ট্রাকটি আটক করা যায়নি বলে জানান ওসি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.