চাঁদপুরের অর্ধশত গ্রামে ঈদ উদযাপিত হচ্ছে

0

আজ চাঁদপুরের অর্ধশত গ্রামে আগাম ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। এই জন্য জেলার হাজীগঞ্জের সাদ্রা দরবার শরিফের ভক্তরা ঈদ উদযাপনে নামাজ শেষে পশু কোরবানির সব ধরনের আয়োজন করে। এই দরবার শরিফের বর্তমান পীর মাওলানা আবু যোফার গত কিছু দিন আগে মারা যাবার পর সেখানে নতুন পীর নিযুক্ত হয়েছেন, মাওলানা আরিফুর রহমান সাদ্রাভী। তিনি ঈদের দিন সকাল ৯টায় সাদ্রা সিনিয়র মাদরাসা মাঠে ঈদের প্রধান জামাতের ইমামতি করেন।

১৯২৮ সাল থেকে আরব বিশ্বসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে এই দেশে আগাম দুটি ঈদের প্রচলন করেন, সাদ্রা দরবার শরিফের প্রতিষ্ঠাতা পীর মরহুম মাওলানা ইসহাক (রহ.)। সেই থেকে চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব উত্তর ও শাহরাস্তির অর্ধশত গ্রামে তার অনুসারিরা এভাবে দুটি ঈদ এবং পবিত্র রমজান পালন করছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.