Friday, September 4

চাক্তাইয়ে ‘ইস্ট ডেল্টা মরিয়ম’ প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন

0

চট্টগ্রাম: ‘স্বল্প মূল্যে উন্নত ফ্ল্যাট’ এই স্লোগান নিয়ে চট্টগ্রাম নগরীর চাক্তাই নয়া মসজিদ সংলগ্ন ইসলাম ফয়েজ রোডে ‘ইস্ট ডেল্টা মরিয়ম’ প্রকল্পের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ও খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ সগীর আহম্মদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের বেসরকারি কারা পরিদর্শক মোহাম্মদ আবদুল মান্নান, বিশিষ্ট ব্যবসায়ী ও ইস্ট ডেল্টা হোল্ডিংস এর দুই উপদেষ্টা শাহেদুল ইসলাম শাহেদ ও আকতার উদ্দিন রানা।
ইস্ট ডেল্টা হোল্ডিংস এর ব্যবস্থাপনা পরিচালক এ এস এম আবদুল গাফফার মিয়াজীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর, আবদুর নূর, মোহাম্মদ বাবর, সৈয়দ সাব্বির আহমেদ, মোহাম্মদ তাজ উদ্দিন, জাকির হোসেন, কোম্পানির ম্যানেজার এমদাদুল ইসলাম, প্রকল্প ইনচার্জ মোহাম্মদ মামুন, ভূমি মালিক আবু বকর সিদ্দিক টিটু প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে এ এস এম আবদুল গাফফার মিয়াজী জানান, ইস্ট ডেল্টা মরিয়ম প্রকল্পের কাজ আগামী ১৮ মাসের মধ্যে সম্পন্ন করা হবে। ছয় তলা বিশিষ্ট ভবনের প্রতি ফ্লোরে থাকছে দুইটি করে ইউনিট, ১১৭০ বর্গফিট ও ৭৯০ বর্গফিটের ইউনিটে ৩ ও ২ বেডসহ থাকছে অন্যান্য সুবিধাসমূহ। প্রকল্পের প্রতি বর্গফিট ফ্ল্যাটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০০ (তিন হাজার) টাকা। উক্ত প্রকল্পের ফ্ল্যাট বুকিং এর জন্য ০১৮৫৪-৫০২৪২০ ও ০১৭১৩-৪৭৭৯৪৪ এই দুটি মোবাইল নম্বরে যোগাযোগ করা যাবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.