ন্যাশনাল ডেস্কঃ চট্টগ্রাম
জেলার হাটহাজারী থানার ইউসুফ হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক অন্যতম প্রধান আসামী কামরুল হাসান ও রফিকুল হাসানকে গ্রেফতার করে র্যাব।
জানা যায়, আসামীগণ চট্টগ্রামের হাটহাজারী থানার উত্তর মাদাশা মাছুয়াঘোনা গ্রামের মৃত আব্দুর হামিদের ছেলে।
র্যাব সুত্রে জানা যায়, হাটহাজারী থানার ইউসুফ হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক অন্যতম প্রধান আসামী কামরুল হাসান চট্টগ্রাম মহানগরীর বাকুলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকায় অবস্থান করছে। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ১৮ জুন অভিযান পরিচালনা করে আসামী কামরুল হাসান, পরবর্তীতে আসামী তার দেয়া তথ্য অনুযায়ী চট্টগ্রাম মহানগরীর বাকুলিয়া এলাকা হতে আজ ১৯ জুন ইউসুফ হত্যা মামলার অপর আসামী রফিকুল হাসানকে আটক করেন। আটকের পর উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে আসামীরা ইউসুফ হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি মর্মে স্বীকার করে। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব সুত্রে আরো জানা যায়, নিহত ইউসুফ এর সাথে তার প্রতিবেশী কামরুল হাসানের পূর্ব হতে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। উক্ত বিরোধের জের ধরে গত ২৮ মার্চ ২০১৯ ইং তারিখে আনুমানিক সকাল ৯টার দিকে ভিকটিম গরু ছড়ানোর জন্য হাটহাজারী থানাধীন মাছুয়াঘোনা এলাকায় পৌছিলে সেখানে পূর্বপরিল্পিতভাবে আসামী কামরুল তার ভাই রফিকুল এবং কতিপয় অস্ত্রধারী সন্ত্রাসী ভিকটিমকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় আসামী কামরুল ছোরা দিয়ে ভিকটিমের দুই হাতে কব্জি এবং দুই পায়ের গোড়ালীর রগ কেটে গুরুতর জখম করে। পরবর্তীতে স্থানীয় লোকজন মুমূর্ষু অবস্থায় ভিকটিমকে উদ্ধার করে হাটহাজারী উপজেলা স¦াস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে আশংকাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসারত অবস্থায় ভিকটিম মৃত্যুবরন করেন।