Sunday, August 9

চালু হল চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর

0

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারনে গতকাল চট্টগ্রাম, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরে উড্ডয়ন এবং অবতরণ কার্যক্রম বন্ধ ঘোষনা করেছিল। আজ সিত্রাংয়ের প্রভাব  কেটে যাওয়ায় এই তিন বিমানবন্দরের উড্ডয়ন এবং অবতরণ কার্যক্রম স্বাভাবিক হয়েছে। আজ মঙ্গলবার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম ; কক্সবাজার ও বরিশাল বিমানবন্দর এর উড্ডয়ন কার্যক্রম আজ মঙ্গলবার দুপুর ১২টা থেকে চালু করা হয়েছে।’

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের কারণে গতকাল সোমবার বিকেল ৩টা থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরের উড্ডয়ন কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.