Saturday, August 29

চিকিৎসকদের উত্ত্যক্তকারীদের কঠোর ব্যবস্থা নেয়া হবে: সিএমপি কমিশনার

0

এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে জনসাধারণকে সহজ উপায়ে স্বাস্থ্য সেবা প্রদান করার জন্য চালু হওয়া টেলিমেডিসিন ব্যবস্থা এই সময়ে আমাদের জন্য একটি আশীর্বাদ ।

কিন্তু অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে যেসব সম্মানিত চিকিৎসকগণ টেলিমেডিসিন ব্যবস্থার মাধ্যমে সাধারন জনগণকে সুচিকিৎসা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন সেসব সম্মানিত চিকিৎসকগণ কে টেলিমেডিসিনের হটলাইনে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা কল সেন্টারের নাম্বারে ফোন করে কিছু অসাধু এবং অবিবেচক ব্যক্তি অনৈতিক এবং অশোভন আচরণ করে বিরক্ত বা উত্ত্যক্ত করছেন, যা ক্ষমার অযোগ্য এবং আইন বহির্ভূত।এইসব অবিবেচক ও অসাধু ব্যক্তি গনের মোবাইল নাম্বার ও সামাজিক যোগাযোগ মাধ্যমের আইডি ট্র্যাক করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

টেলিমেডিসিনে সেবাদানকারী সম্মানিত চিকিৎসকগণের দৃষ্টি আকর্ষণ করে বলা যাচ্ছে যে যদি কোন অসাধু ব্যক্তি আপনাদেরকে অনাকাঙ্ক্ষিত ভাবে বিরক্ত বা উত্ত্যক্ত করে দয়া করে আপনারা নিকটস্থ যে কোন থানার অফিসার ইনচার্জ কে অথবা সিএমপি’র হটলাইনে
(০১৪০০-৪০০৪০০
০১৮ ৮০ ৮০ ৮০ ৮০)
ফোন করে জানান। নিশ্চিত করছি, কঠোর ব্যবস্থা নেয়া হবে—–
সিএমপি কমিশনার

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.