Wednesday, September 16

চিকিৎসা শুরু না হতেই খালেদাকে কারাগারে পাঠানো হয়েছে : রিজভী

0

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা শুরু না হতেই তাকে কারাগারে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশনা ও মেডিকেল বোর্ডের সুপারিশকে লঙ্ঘন করে সরকার তাকে জোর করে হাসপাতাল থেকে কারাগারে পাঠানো হয়েছে বলে দাবি করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ (বৃহস্পতিবার) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন তিনি।
রিজভী অভিযোগ করেন, বেগম খালেদা জিয়ার চিকিৎসাই শুরু হয়নি, কেবল পরীক্ষা-নিরীক্ষা চলছে, এ মুহূর্তে তাকে আবারও কারাগারে পাঠানো হচ্ছে। এ উদ্যোগ শুধু মনুষ্যত্বহীন কাজই নয়, এটি সরকারের ভয়ঙ্কর চক্রান্ত।
রিজভী বলেন, খালেদা জিয়ার জীবন নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। তার চিকিৎসার জন্য আদালতের নির্দেশনা ও মেডিকেল বোর্ডের সুপারিশ লংঘন করে সরকার দেশনেত্রীকে ফের কারাগারে পাঠিয়েছে। এটা একটা ভয়ঙ্কর নীল নকশা বলে মনে করেন তিনি।
তিনি আরও দাবি করেন, খালেদা জিয়ার ডাক্তার ও তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য সৈয়দ আতিকুল হকের অধীনে তিনি চিকিৎসাধীন, ডাক্তার আতিক বেগম জিয়াকে হাসপাতাল থেকে ছুটির ছাড়পত্র দেননি এবং মেডিকেল বোর্ডের চেয়ারম্যান ডাক্তার জলিলুর রহমান বর্তমানে দেশের বাইরে। সরকারের নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী বেগম জিয়ার ছাড়পত্র দিতে বাধ্য করতে চাপ সৃষ্টি করেছে।
রিজভী বলেন, বেগম জিয়া সুস্থ হোক, সরকার এটি কখনও চায় না। বেগম জিয়ার জীবনকে হুমকির মুখে ঠেলে দিচ্ছে সরকার।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.