Sunday, August 23

চিলমারী মডেল থানার বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২

0

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারীতে চিলমারী মডেল থানার বিশেষ অভিযানে ১২ পিচ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজাসহ ২ জনকে আটক করেছে থানা পুলিশ।  আজ বুধবার গভীর রাতে এসআই ইসমাইলএর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বুরুজের পাড় ও নৃশিংভাজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, বুরুজের পাড় গ্রামের নুর হোসেনের পূত্র মেহেদী হাসান (২০) ও নৃশিংভাজ গ্রামের নজীর হোসেনের পুত্র মানিক মিয়া (২৮)।
এ ব্যাপারে চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.