Tuesday, August 18

চিলমারীতে কারিতাস দিনাজপুর অঞ্চলের খাদ্য সহায়তা প্রদান

0

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে বেসরকারী উন্নয়ন সংস্থা কারিতাস দিনাজপুর অঞ্চলের পক্ষথেকে করোনা পরিস্থিতিতে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।

দাতা সংস্থা আন্ধেরী হিলফি (জার্মানী) এর অর্থায়নে সোমবার সকালে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের চর বড়ভিটা ও মদনমোহন এলাকায় ৬‘শ ২৫টি পরিবারের মাঝে জনপ্রতি ২৫ কেজি চাল, আলু ৫ কেজি, তেল ১লিটার, ডাল ৩ কেজি, চিনি ১ কেজি, লবন ১ কেজি, ৬টি লাইফবয় সাবান, ১টি গামছা ও আধাকেজি করে ডিটারজেন্ট পাউডার বিতরণ করা হয়।

এসময় রাণীগঞ্জ ইউপি চেয়ারম্যান মোঃ মন্জুরুল ইসলাম মঞ্জু, সাপ্তাহিক যুগের খবর সম্পাদক এস, এম নুরুল আমিন সরকার, কারিতাস দিনাজপুর অঞ্চলের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রোগ্রাম অফিসার মিঃ উজ্জ্বল এক্কা, সবুজ জীবিকায়ন প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার মিঃ মিলন এক্কা, জুনিয়র প্রোগ্রাম অফিসার (ওয়াশ) রিচার্ড কস্তা, প্রগতি প্রকল্পের জুনিয়র প্রোগ্রাম অফিসার মিঃ সালভাদর পাউরিয়া, ইউপি সদস্য মোনায়েম সরদার ও আব্দুর রহিম জাহাঙ্গীর প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.