কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে বিদেশ ফেরত প্রবাসীর বাড়ি পরিদর্শন করে তাদের ১৪দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন উপজেলা নির্বাহী অফিসার এ, ডব্লিউ, এম রায়হান শাহ্।
শনিবার দুপুরে থানাহাট ইউনিয়নের বনবিভাগ এলাকার নজির মিয়ার পুত্র সদ্য প্রবাসী (ব্রুনাই) ফেরত আদম আলীর বাড়িতে গিয়ে তার খোঁজ-খবর নেন এবং কমপক্ষে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেন।
এছাড়াও সদ্য বিদেশ ফেরতদের খোঁজ নেন এবং সকলকে আইন মেনে চলার নির্দেশ দেন। আইন না মানলে আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানান উপজেলা নির্বাহী অফিসার।