Friday, August 21

চিলমারীর থানাহাট-রাজারভিটা রাস্তা মেরামতে ব্যাপক অনিয়ম: দেখার কেউ নেই

0

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী উপজেলার থানাহাট ডিবি হইতে রাজারভিটা মাদ্রাসা পর্যন্ত রাস্তা মেরামত ও কার্পেটিং এ ব্যাপক অনিয়ম করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এলাকাবাসী মৌখিকভাবে বার বার বলার পরও কোন সুফল পাননি।
জানা গেছে, চলতি বছরের বন্যায় থানাহাট ডিবি হইতে রাজারভিটা পর্যন্ত ২১‘শ মিটার রাস্তার ব্যাপক ক্ষতি হয়। তার আগে টেন্ডার করে কার্যাদেশ দেয়ার পরও সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ করেননি। বন্যার পর গত কয়েক দিন আগে তড়িঘড়ি করে কাজ শুরু করা হয়। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর অর্থায়নে ৪৯ লক্ষ ৩৪ হাজার টাকা ব্যয়ে রাস্তার কাজ শুরু হলে শুরু থেকেই স্থানীয় লোকজন এলজিইডির কাছে মৌখিকভাবে অভিযোগ করেন। অভিযোগ করেন স্থানীয় সাংবাদিকরাও। বিষয়টি উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায়ও উত্থাপিত হয়। কিন্তু কোন কিছুই তোয়াক্কা করেননি এলজিইডি। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মাসুদ রানা রাস্তার উপরের মাটি পরিস্কার না করে বিটুমিন ছাড়াই কার্পেটিং করেন। কার্পেটিং এর আগে খোয়ার পরিবর্তে রাবিশ ফেলে রোলিং করা মাত্রই রাবিশগুলো পানি সাথে মিশে যায়। বিষয়টি স্থানীয় এলজিইডিকে অবহিত করা হলেও কোন কাজ হয়নি। কার্পেটিং এর সময় সরেজমিন গিয়ে দেখা যায় রাস্তা পরিস্কার না করে এবং প্রাইম কোট ছাড়াই রাস্তা কার্পেটিং করা হচ্ছে। ফলে রাস্তাটির স্থায়ীত্ব নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে রাস্তার তথ্য চাইতে গেলে স্থানীয় এলজিইডি তালবাহানা করতে থাকে। বিষয়টি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলীকে মুঠো ফোনে জানানো হলে, তিনি বিষয়টি দেখবেন বলে জানান।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.