
চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ৩৬১ জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে দেশটির কর্তৃপক্ষ।
এ ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে মৃত্যুর সংখ্যা বাড়ার পাশাপাশি অসুস্থের সংখ্যাও বেড়েছে। এখন পর্যন্ত চীনে ১৭ হাজার ২০৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত করা হয়েছে।
চীনের বাইরে এ ভাইরাসে আক্রান্ত হয়ে ফিলিপাইনে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তির বয়স ৪৪।