চীনে করোনাই আক্রান্তদের রাখা ভবন ধসে ধ্বংসস্তুপে আটক ৭০

0

চীনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফুজিয়ান প্রদেশে হোটেলে করোনাভাইরাসে আক্রান্তদের কোয়ারেন্টাইন বা করোনা আক্রান্ত রোগীদের ঘনিষ্ঠ সংস্পর্শে আসা লোকদের পর্যবেক্ষণে রাখা হয়েছিল।

আজ শনিবার সন্ধ্যা ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে বলা হয়েছে।

পাঁচতলা এই হোটেলটিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। হোটেলটি ধসে যাওয়ার পর সেখান থেকে ২৮ জনকে উদ্ধার করা হয়েছে। ৭০ জন আটকা পড়ে আছেন। উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে দমকলবাহিনী। তবে কতোজন আহত বা নিহত হয়েছেন সেই ব্যাপারে এখনো জানা যায়নি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.