Tuesday, August 25

চুনারুঘাটে ৫৫ টাকা দরে পেঁয়াজ বিক্রি করলেন ইউএনও

0

সাইফুর রাব্বি, চুনারুঘাটঃ চুনারুঘাট উপজেলার ভারতীয় সীমান্ত এলাকা আসামপাড়া বাজারে দুটি গুদাম থেকে জব্দকৃত পেঁয়াজ ৫৫ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে। (রবিবার) সন্ধ্যায় স্থানীয় আসামপাড়া বাজারে এই পেঁয়াজ বিক্রিকালে ক্রেতাদের মাঝে প্রচণ্ড হুলুস্থুল সৃষ্টি হয়।

শনিবার বিকেলে চুনারুঘাট উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতেমাকে ক্রয় রশিদ দেখাতে না পারায় আসামপাড়া বাজারের স্বপন মিয়া ও সোহেল মিয়ার গুদামের বিপুল পরিমাণ পেঁয়াজ জব্দ করেন। এ সময় স্বপন মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। রবিবার সন্ধ্যায় জব্দকৃত পেঁয়াজ ৫ কেজির প্যাকেটে ২৭৫ টাকা প্যাকেট করে বিক্রি করা হয়। এ সময় ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতেমা এবং চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক উপস্থিত ছিলেন।

ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নুসরাত ফাতেমা হবিগঞ্জের খবর কে জানান, জব্দকৃত ৮৮২ কেজি পেঁয়াজ বিক্রি করা হয়। একজন ক্রেতা ৫ কেজি করে ক্রয় করতে পারবে। মূল্য রাখা হয় ৫৫ টাকা। তবে পেঁয়াজের ছেয়ে ক্রেতার সংখ্যা ছিল বেশী। বিক্রিত টাকা সরকারি কোষাগারে জমা করা হবে।

তিনি আরো জানান, সমগ্র উপজেলায় ৫৫ টাকা করে পেঁয়াজ বিক্রির নির্দেশ প্রদান করা হয়েছে। এর চেয়ে বেশী মূল্য রাখার প্রমাণ পেলেই জরিমানা করা হবে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.