Friday, September 11

চুয়াডাঙ্গায় ইটভাটায় মাটিচাপা পড়ে দুই শ্রমিক নিহত

0

আজ(মঙ্গলবার) সকাল সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর এলাকায় শেখ ইটভাটায় কাজ করার সময় মাটিচাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন।

নিহতরা হলেন- বাবু (৩৫) দামুড়হুদার নতুন বাস্তপুর এলাকার ইউনুস আলীর ছেলে ও মামুন (৪৫) একই উপজেলার কেশবপুর গ্রামের কালা চাঁদ মণ্ডলের ছেলে।

দামুড়হুদা মডেল থানার ওসি শুকুমার বিশ্বাস জানান, সকালে শেখ ইটভাটায় মাটি কেটে ইট তৈরির কাজ করছিলেন শ্রমিকরা। এ সময় মাটিধসে শ্রমিকদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই বাবু ও মামুন মারা যান। এ সময় আহত হন আরও এক শ্রমিক।

তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মৃতদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.