বাংলাদেশ ছাত্রলীগের নতুন কমিটির অনুমোদন দেয়া হয়েছে। এতে মো. রেজাওয়ানুল হক চৌধুরী শোভনকে সভাপতি ও গোলাম রাব্বানীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর অর্পিত ক্ষমতাবলে আগামী ২ বছরের জন্য মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি অনুমোদন করা হয়। আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার পক্ষে কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের।
ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা : সভাপতি সঞ্জিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাদ্দাম হোসাইন।
ঢাকা মহানগর (উত্তর) শাখা : সভাপতি মো. ইব্রাহিম এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান হৃদয়।
ঢাকা মহানগর (দক্ষিণ) শাখা : সভাপতি মেহেদী হাসান এবং সাধারণ সম্পাদক মো. জোবায়ের আহমেদ।