Sunday, August 9

ছিনতাইকারীকে মোবাইল না দেয়ায় চট্টগ্রামের বায়েজিদে যুবককে ছুরিকাঘাত

0

চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানাধীন শেরশাহ এলাকা থেকে বাসায় ফেরার পথে টেকনিক্যালের মুজাফফরনগর এলাকার বাসিন্দা মোহাম্মদ শরীফ (২৮) নামে এক যুবককে ছুরিকাঘাত করেছে অজ্ঞাতনামা ছিনতাইকারীরা। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাত পৌনে ১১টায় শেরশাহ এবং তারাগেটের মাঝামাঝি একটি গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, রাতে কাজ শেষ করে বাসায় ফিরছিলেন শরীফ। শেরশাহ এবং তারাগেটের মাঝামাঝি একটি গার্মেন্টসের সামনে পৌঁছালে তাকে ঘিরে ধরে একটি ছিনতাই চক্র। পরে তার বুকে, পায়ে এলোপাতাড়ি আঘাত করে ওই অজ্ঞাত চক্রটি। তার স্ত্রী তাকে উদ্ধার করে চমেক হাসপাতালের ২৪ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।
বায়েজিদ থানার পরিদর্শক (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, কাজ শেষে মোজাফফরনগর এলাকার বাসায় যাচ্ছিলেন শরীফ। শেরশাহ তারাগেট এলাকার ডাব গার্মেন্টসের সামনে পৌঁছালে দুই যুবক তার মুঠোফোন কেড়ে নিতে চেষ্টা করে। দিতে না চাইলে তারা (দুই যুবক) শরীফকে বুক ও পায়ে একাধিক ছুরিকাঘাত করে। আহত শরীফকে চিকিৎসা নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িত দুই যুবককে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.