জঙ্গি আস্তানা সন্দেহে পান্থপথে ভবন ঘেরাও

0

রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালের পাশে একটি ভবন জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রেখেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ঘটনাস্থলে অবস্থান নিয়েছেন সোয়াটসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা।

আজ মঙ্গলবার সকালে ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করতে আসেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ঘিরে রাখা ওই ভবনে নাশকতার সরঞ্জাম থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সেখানে সোয়াটসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.