Friday, August 28

জনগণের আস্থার কেন্দ্র হবে প্রতিটি থানা-আইজিপি

0

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. জাবেদ পাটোয়ারী জানিয়েছেন রাজধানীর প্রতিটি থানাকে জনগণের আস্থার কেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে বলে ।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ডিএমপির ৪৫ বছর পূর্তি উপলে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, আমরা চাই মানুষ সেবার জন্য থানায় আসবে, ফেরার সময় যেন হাসিমুখে ফিরে যায়। ডিএমপি সদস্যরা ঢাকা শহরকে নিরাপদ রাখতে ২৪ ঘণ্টা ৭ দিন কাজ করে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনার কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, রাজধানীবাসীর আস্থা অর্জনই ঢাকা মহানগর পুলিশের ল্য। আমরা চেষ্টা করছি, জনতার পুলিশ হতে। একজন পুলিশ সদস্যের বিশ্বাস ও ভালবাসার উপরে কিছু পাওয়ার থাকে না। আমরা চেষ্টা করছি রাজধানীবাসীর বিশ্বাস ও ভালোবাসা অর্জন করতে। আর সেই লক্ষেই আমাদের প্রত্যেকটি পুলিশ সদস্য কাজ করে যাচ্ছে। শোভাযাত্রাটি ডিএমপি সদর দপ্তর থেকে শুরু হয়ে রাজারবাগ পুলিশ লাইনস মাঠে এসে শেষ হয়।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.