Sunday, September 6

জনগণের দৃষ্টি ভিন্ন দিকে সরাতে আওয়ামী লীগ বিজয় উৎসব করছে- মির্জা ফখরুল

0

 জনগণের দৃষ্টি ও  নৈতিক পরাজয় ঢাকতে ভিন্ন দিকে সরাতে আওয়ামী লীগ বিজয় উৎসব করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শনিবার সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জন উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শনিবার বিজয় সমাবেশ করছে আওয়ামী লীগ। দুপুর আড়াইটায় অনুষ্ঠান শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন দলের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

টানা তৃতীয়বারের মতো বড় জয়ের পর এই প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি, তাই একে জনসমুদ্রে রূপ দিতে চায় দলটি। গতানুগতিক সমাবেশের বাইরে উৎসবের আবহে উদ্যাপন করতে চায় এ ‘বিজয় উৎসব’। ইতিমধ্যে এটাকে স্মরণীয় করে রাখতে সব প্রস্তুতিও শেষ করেছে আওয়ামী লীগ। এরই মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবং ঢাকার আশপাশের জেলাগুলো থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী সমাবেশস্থলে আসতে শুরু করেছেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.