জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের চূড়ান্ত প্রকাশ আজ

0

দেশের প্রকৃত জনসংখ্যা কত তা জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের চূড়ান্ত প্রতিবেদনে মধ্য জানা যাবে আজ। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে জনশুমারি ও গৃহগণনা প্রকল্পের চূড়ান্ত প্রকাশ হবে দেশের প্রকৃত জনসংখ্যা।

প্রধান অতিথি থাকবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বিশেষ অতিথি থাকবেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন। মূল প্রতিবেদন উপস্থাপন করবেন প্রকল্প পরিচালক মো. দিলদার হোসেন।

এর আগে, সংস্থাটি প্রাথমিক প্রতিবেদন দেয়। পরবর্তীতে তৃতীয় পক্ষ হিসেবে যাচাই-বাছাই করে আরও একটি প্রতিবেদন দেয় বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)।

সর্বশেষ তথ্যানুযায়ী, দেশের জনসংখ্যা দাঁড়িয়েছে ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১। এর মধ্যে পুরুষ ৮ কোটি ৪০ লাখ ৭৭ হাজার ২০৩ এবং নারী ৮ কোটি ৫৬ লাখ ৫৩ হাজার ১২০ জন। বাকিরা তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী। মোট জনসংখ্যার ৬৮.৩৪ শতাংশ গ্রামে এবং ৩১.৬৬ শতাংশ শহরে বাস করেন।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.