Friday, August 21

জরুরি বৈঠক ডেকেছে জাতীয় ঐক্যফ্রন্ট

0

জাতীয় ঐক্যফ্রন্ট স্টিয়ারিং কমিটির জরুরি বৈঠক ডেকেছে। আজ বিকাল ৪টায় মতিঝিলে ঐক্যফ্রন্টের শীর্ষনেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেনের চেম্বারে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

জাতীয় ঐক্যফ্রন্টের দফতর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠকে সভাপতিত্ব করবেন ড. কামাল হোসেন। বৈঠকে ৩০ ডিসেম্বরের কর্মসূচি ও সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.