জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের কল্যাণে আজীবন লড়াই করেছেন। জাতির জনকের রেখে যাও স্বপ্নপূরণ করা আমার একমাত্র লক্ষ। জীবন গেলেও বাবার রেখে যাও স্বপ্ন বাস্তবায়নে কাজ করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেষ হাসিনা।
আজ শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ আয়োজিত জনসভা ও গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি তিনি একথা বলেন।
এর আগে সাড়ে ৩টায় উদ্যানে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ দলের পক্ষ থেকে স্যাটেলাইট উৎক্ষেপণ, স্বল্পন্নোত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন, অস্ট্রেলিয়ায় ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ এবং ভারতের নজরুল বিশ্ববিদ্যালয় থেকে ডি-লিট ডিগ্রি অর্জনের জন্য প্রাধানমন্ত্রীকে গণ-সংবর্ধনা দিচ্ছে।
অনুষ্ঠানে সিনিয়র আওয়ামী লীগ নেতা ও সমাজের বিশিষ্ট ব্যক্তিরা মূল মঞ্চে উপস্থিত রয়েছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী।
প্রধানমন্ত্রী বলেন, আমার রাজনীতি মেহনীতি মানুষের জন্য, রাজনীতে করতে গিয়ে অনেক বাধা এসেছে। অনেকে আক্রামণ হয়েছে। আমাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে। আমি মৃত্যুকে ভয় করি না। তবুও মৃত্যুর আগে আমি মরতে চাই না। যতদিন বেঁচে থাকবো আমার বাবার স্বপ্ন পূরণ ও দেশ উন্নয়নে কাজ করব।
এদিকে সকাল থেকেই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হতে থাকেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ঢাক-ঢোল পিটিয়ে, লাল-সবুজের রঙিন পোশাক পরে জনসভায় যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানে আসছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। জয় বাংলা ও শেখ হাসিনা এবং আওয়ামী লীগের নামে নানা স্লোগানে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে গোটা এলাকায়। প্রধানমন্ত্রীকে সংবর্ধনা প্রদান উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের পাশে নির্মাণ করা হয়েছে বিশাল মঞ্চ। মূল মঞ্চের সামনে ছোট আরেকটা মঞ্চ তৈরি করা হয়েছে।