Tuesday, September 8

জাতীয় ঐক্যফ্রন্টের সন্ধ্যায় সংবাদ সম্মেলন

0

জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ড. কামাল হোসেন একাদশ জাতীয় সংসদের নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে রবিবার সন্ধ্যা ৬টায় পল্টনের জামান টাওয়ারে ঐক্যফ্রন্টের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন ।
রবিবার দুপুরে রাজধানীর আরামবাগে ডাকা সংবাদ সম্মেলনে ড. কামাল হোসেন একথা জানান। তিনি বলেন, এখনও দফায় দফায় আমাদের কাছে সারাদেশের ভোট দুর্নীতির খবর আসছে। সব খবর এখনও এসে পৌঁছায়নি। যেগুলো এসেছে সেগুলো আমরা সমন্বয় করছি। তবে আমরা এখন পর্যন্ত কোনো সুখবর পাইনি যে সারাদেশে কোথাও সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের কেন্দ্রীয় নেতা জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, গণফোরাম নেতা সুব্রত চৌধুরীসহ প্রমুখ।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.