Wednesday, November 4

জাফর স্যারের পেছনে হামলাকারী, মোবাইলে ব্যস্ত দায়িত্বে থাকা পুলিশ!

0

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জনপ্রিয় লেখক প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার সময় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা সেসময় মোবাইল ফোন নিয়ে ব্যস্ত ছিলেন।

জানা গেছে, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে উচ্চকণ্ঠ প্রফেসর জাফর ইকবাল জঙ্গি হামলার হুমকি পেয়ে আসছিলেন। এজন্য সরকারের পক্ষ থেকে তার নিরাপত্তার জন্য পুলিশ পাহারার ব্যবস্থা করা হয়।

শনিবার বিকালে শাবিতে এক অনুষ্ঠানে জাফর ইকবালের ওপর হামলার আগে তোলা এক ছবিতে দেখা যায়, তার নিরাপত্তার দায়িত্বে থাকা তিন পুলিশ সদস্যদের মধ্যে দুজনই তাদের মোবাইল নিয়ে ব্যস্ত। এ সময় তাদের পাশেই দাঁড়িয়ে থাকতে দেখা যায় ওই হামলাকারী যুবককে।

বিকাল ৫টা ৩৫ মিনিটের দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এক অনুষ্ঠানে জাফর ইকবালকে ছুরিকাঘাত করে ওই যুবক। পরে তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। ঘটনার পরপরই শিক্ষার্থীরা হামলাকারীকে আটক করে গণপিটুনি দেয়। বর্তমানে তাকে আটক রাখা হয়েছে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.