Thursday, August 20

জামালপুরে সড়ক দূর্ঘটনায় ২ এসএসসি পরীক্ষার্থী নিহত

0

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বালিজুড়ি দারগাবাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম (১৬) মাদারগঞ্জ সানসাইন হাই স্কুল ও জুয়েল রানা (১৬) বালিজুড়ি এফএম হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিলো।

মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: রফিকুল ইসলাম জানান, বালিজুড়ি বাজার থেকে একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্যেশ্যে যাওয়ার সময় দারগাবাড়ি মোড় এলাকায় জুনাইল বাজার থেকে আসা একটি মোটরসাইকলের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেলে থাকা জুনাইল সুতারপাড়া গ্রামের গেদা মিয়ার ছেলে জাহিদুল ইসলাম ও বালিজুড়ি পূর্বপাড়া গ্রামের রুহুল আমিনের ছেলে জুয়েল রানা বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দুইজনের মৃতদেহ উদ্ধার করে।

Leave A Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.